গাজার শিশুদের বাঁচাতে পোপকে মিনতি ম্যাডোনার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ পিএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
গাজার শিশুদের বাঁচাতে পোপকে মিনতি ম্যাডোনার
গাজার ছোট ছোট বাচ্চাগুলোর অবস্থা দিনকে দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বর্বর ইহুদিবাদীরা। এই অবস্থায় খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিওকে গাজায় গিয়ে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পপ তারকা ম্যাডোনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি এই অনুরোধ জানান।
ছোটবেলা থেকে রোমান ক্যাথলিক পরিবেশে বেড়ে ওঠা ম্যাডোনা গত সোমবার একটি পোস্ট দেন। তাতে ম্যাডোনা পোপকে উদ্দেশ্য করে আকুতি করে লেখেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে গাজায় যান। একজন মা হিসেবে আমি শিশুদের দুর্দশা আর সইতে পারছি না। তাদের রক্ষার দায়িত্ব গোটা বিশ্বের। আপনিই একমাত্র ব্যক্তি যিনি বিনা বাধায় সেখানে প্রবেশ করতে পারবেন।’
তিনি আরও যোগ করেন, ‘নিষ্পাপ শিশুদের বাঁচাতে মানবিকতার দুয়ার এখনই পুরোপুরি খুলে দিতে হবে। আর সময় নেই। দয়া করে সফর নিশ্চিত করুন।’
পোপকে এই আহ্বানের কারণও ব্যাখ্যা করেছেন এই পপ কুইন। লেখেন, ‘রাজনীতিতে যে পরিবর্তন আসে না, জাগ্রত বিবেক তা এনে দিতে পারে।’
নিজের ছেলে রক্কোর জন্মদিন উপলক্ষে পোস্টটি প্রকাশ করে ম্যাডোনা আরও লেখেন, ‘আমার সন্তানের জন্য জন্মদিনের সবচেয়ে বড় উপহার হবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে গাজায় আটকে থাকা শিশুদের বাঁচাতে এগিয়ে আসেন।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








